ঢাকাSaturday , 6 June 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় ট্রাকচাপায় নিহত ২

Link Copied!

বগুড়া সংবাদদাতা : বগুড়া সদরে খামারকান্দি নামক স্থানে ট্রাকচাপায় দুজন নিহত হয়েছেন।
শনিবার (৬ জুন) সকাল সাড়ে ৭টায় সদরের মাটিডালী-বনানী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, দেলওয়ার হোসেন (৪৫) ও দুলাল মিয়া (৪৫)। তাদের বাড়ি বগুড়া সদরের খামারকান্দি এলাকায়।
নারুলী পুলিশ ফাঁড়ির কর্মকর্তা জামিলুর রহমান জানান, আইসক্রিম সামগ্রী নিয়ে একটি ট্রাক মুন্সিগঞ্জ থেকে নিলফামারী যাচ্ছিল। দেলওয়ার হোসেন ও দুলাল মিয়া খামারকান্দিতে দ্বিতীয় বাইপাসের পাশে বসে গল্প করছিলেন। খামারকান্দিতে এসে ট্রাকচালক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেন। এতে ঘটনাস্থলেই তারা মারা যান। পুলিশ ট্রাকটি জব্দ করেছে।
দুজনের লাশ ময়নাতদন্ত ছাড়া নিয়ে যাওয়ার জন্য অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তীর কাছে তাদের অভিভাবকরা আবেদন করেছে।