ঢাকাSaturday , 6 June 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সেপটিক ট‌্যাঙ্কে পড়ে ২ শিশুর মৃত্যু

Link Copied!

বগুড়া সংবাদদাতা : বগুড়ার শিবগঞ্জে সেপটিক ট‌্যাঙ্কে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৫ জুন) রাতে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলো, আজিম (৪) ও তার চাচাতো ভাই আবু সুফিয়ান (৩)।
শিবগঞ্জ উপজেলার ময়দানহাটা ইউনিয়নের চান্দাইর গ্রামের আরিফুল ইসলামের ছেলে আজিম। আবু সুফিয়ানের বাবার নাম শরিফুল ইসলাম।
শিবগঞ্জ থানার পুলিশ জানায়, শুক্রবার বিকেলে ঝড় শুরু হলে আম কুড়াতে বের হয় ওই দুই শিশু। সন্ধ্যায়ও তারা বাড়ি না ফিরলে পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করে। রাত সাড়ে ৭টার দিকে একই গ্রামের সোলায়মান আলীর বাড়ির পেছনে নির্মানাধীন সেপটিক ট্যাঙ্ক থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন । শিবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।