ঢাকাWednesday , 3 June 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাকশী রেলওয়ের ৮৫ জনকে চাকরিচ্যুত

Link Copied!

পাবনা প্রতিনিধি : একদিকে গত চার মাস ধরে বেতন হয়নি, অন্যদিকে করোনাকালে রেলওয়ের পাকশী বিভাগীয় অঞ্চলের ৮৫ জন অস্থায়ী গেটম্যানদের চাকরিচ্যুত করা হয়েছে। এসব চাকরি হারানো টিএলআর গেটম্যানরা তাদের পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।
এমন পরিস্থিতিতে তাদের চাকরিতে পুনর্বহাল করার দাবিতে খুলনা থেকে ঈশ্বরদী পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে এসব গেটম্যানরা বুধবার (০৩ জুন) সকালে একজোট হয়ে পাকশী বিভাগীয় রেলওয়ে কার্যালয় ঘেরাও, বিক্ষোভ ও অনশন কর্মসূচি শুরু করেছে।
চাকরি ফিরে না পাওয়া পর্যন্ত তারা এই আন্দোলন অব্যাহত রাখবেন বলে ঘোষণা দেন। গেটম্যানদের এই আন্দোলনে রেলওয়ে শ্রমিকলীগসহ বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দলও সমর্থন দিয়ে একাত্মতা ঘোষণা করেছে।
অনশন ও বিক্ষোভ কর্মসূচীর প্রথমদিনে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহ্বায়ক শিশির মাহমুদ। বক্তব্য দেন জাতীয় শ্রমিকলীগ ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম, রেলওয়ে শ্রমিকলীগ ঈশ্বরদী শাখার সভাপতি রফিকুল হাসান স্বপন, পাকশী রেলওয়ে শ্রমিকলীগের সভাপতি ইকবাল হায়দার, সম্পাদক নজরুল ইসলাম, কার্যকরি সভাপতি হামিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম, প্রচার সম্পাদক শামিম হোসেন টুটুল, যুবলীগ সভাপতি আনোয়ার হোসেন, চাকরী হারানো গেটম্যান তুহিন আলম, রফিকুল ইসলাম, সুলতান মাহমুদ, মনিরুল ইসলাম প্রমুখ।
পরে এসব চাকরি হারানো গেটম্যানরা পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজারকে (ডিআরএম) দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন।