ঢাকাWednesday , 3 June 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় দম্পতিসহ ৩ জন নিহত

Link Copied!

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুজন।
নিহত দম্পতি আক্কাছ আলী ও কুলেছা বেগম। তাদের বাড়ি শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার তেলেঙ্গাপাড়া গ্রামে।
অপর আরেকজন জেলার ভালুকা উপজেলার কোনাপাড়া এলাকার কাদির সরকারের ছেলে কামরুল ইসলাম।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভালুকা থানার ওসি মো. মাইন উদ্দিন।
তিনি জানান, সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার ভরাডোবা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শেরপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী পিকআপ ছিলেন ওই দম্পতি ভরাডুবায় পৌঁছালে সামনে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে পিকআপটির। এতে পোশাক শ্রমিক দম্পতি ছিটকে পড়েন সড়কে। এতে ঘটনাস্থলেই কুলেছা বেগম নামে একজনের মৃত্যু হয়। উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে স্বামী আক্কাছ আলীকেও মৃত ঘোষণা করেন ডাক্তার।
তিনি আরো বলেন, সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা সিডস্টোর এলাকায় একটি মটরসাইকেলকে ট্রাক ধাক্কা দিলে কামরুল ইসলাম নামে একজন মটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যান। আহত দুজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।