ঢাকাThursday , 22 January 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শীর্ষস্থান থেকে সরে গেলেন সাকিব

Link Copied!

Sakib-Al-hasan
স্পোর্টস ডেস্ক : ক্রিকেটের তিন ফরম্যাটের র‌্যাংকিংয়েই বিশ্ব সেরা অল রাউন্ডার তিনি। ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসাবে এমন রেকর্ড কয়েকদিন আগেই গড়েছিলেন বাংলাদেশের সাকিব আল হাসান। তবে এই শ্রেষ্ঠত্ব তিনি ধরে রাখতে পারলেন মাত্র নয় দিন।
এখনও টি-২০ ও টেস্ট ক্রিকেটের অল রাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষে থাকলেও ছন্দপতন ঘটেছে ওয়ানডে ক্রিকেটে। শ্রীলঙ্কা-নিউজিল্যান্ডের চতুর্থ ওয়ানডের পর অ্যাঞ্জোলো ম্যাথুস পুনরুদ্ধার করেছেন ওয়ানডের শীর্ষস্থান।
দুই ধাপ পিছিয়ে সাকিব নেমে গেছেন তিনে। চার থেকে দুই উঠে এসেছেন তিলকরত্নে দিলশান। তিনজনের পয়েন্টের ব্যবধান অবশ্য খুবই কম। ম্যাথুসের ৪০৭, দিলশানের ৪০৪, সাকিবের ৪০৩।