ঢাকাSunday , 17 May 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে ২ নারী নিহত

Link Copied!

বগুড়া সংবাদদাতা : বগুড়ার শেরপুর উপজেলায় ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংর্ঘষে দুই নারী নিহত হয়েছেন। এতে তিনজন আহত হয়েছেন।
রোববার (১৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কে উপজেলার মির্জাপুরের কাছাকাছি যমুনাপাড়ায় দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জেলার ধুনট উপজেলার মথুরাপুর গ্রামের জীবন সাহার মেয়ে ঊর্মি সাহা (৩০) এবং শেরপুর উপজেলার শেরুয়া গ্রামের সুলতান মাহমুদের স্ত্রী নীলা খাতুন (৩৩)।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর জানান, যমুনাপাড়া এলাকায় ঢাকাগামী একটি ট্রাক ও বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে যাত্রী নীলা খাতুন ঘটনাস্থলে মারা যায়। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ঊর্মি সাহার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে ট্রাকচালক বা হেলপার কাউকে আটক করা সম্ভব হয়নি।