ঢাকাSunday , 17 May 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে হত্যা মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে হত্যা মামলার এক আসামি নিহত হয়েছে।
নিহত শওকত হোসেন উপজেলার চরণদ্বীপ ইউনিয়নে বাড়িতে ঢুকে নাছির নামে এক যুবককে গুলি করে হত্যা মামলার প্রধান আসামি।
রোববার (১৭ মে) ভোরে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নে ওই আসামির সহযোগীদের সঙ্গে বন্দুকযুদ্ধ হয় বলে জানিয়েছে পুলিশ।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম জানান, গ্রেপ্তারের পর আসামি শওকত হোসেনকে নিয়ে পুলিশ অস্ত্র উদ্ধারে গেলে তার সহযোগীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ হয়। এই সময় গুলিবিদ্ধ হয়ে শওকত মারা যায়।
পুলিশ জানায়, গত শুক্রবার রাতে বাড়িতে ঢুকে নাছিরকে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি শওকত হোসেনসহ দুইজনকে গ্রেপ্তার করে।