ঢাকাSaturday , 16 May 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যশোরে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে হতাহত

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত ও তার ছেলে আহত হয়েছেন।
শনিবার (১৬ মে) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মুলিখালি বটতলা এলাকায় চৌগাছা-ঝিকরগাছা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মজেহার মল্লিক (৫০) উপজেলার লস্করপুর গ্রামের বাসিন্দা। আহত যুবকের নাম ময়না (৩৫)।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মাঠের কাজ শেষে মজেহার মল্লিক (৫০) ও তার ছেলে ময়না বাইসাইকেলে করে লস্করপুর গ্রামের দিকে ফিরছিলেন। এ সময় ঝিকরগাছার দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাদেরকে সামনে থেকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মজেহার মল্লিক নিহত হন এবং গুরুতর আহত হন ময়না। স্থানীয়রা দ্রুত ময়নাকে চৌগাছা হাসপাতালে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাকে যশোর হাসপাতালে নেওয়া হয়।
চৌগাছা থানার সেকেন্ড অফিসার এসআই বিপ্লব রায় এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।