ঢাকাSaturday , 16 May 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টঙ্গীতে ময়লার স্তূপ থেকে শিশুর লাশ উদ্ধার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী এলাকার একটি ময়লার স্তূপ থেকে সাত বছরের এক মেয়ে শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৬ মে) সকালে টঙ্গীর মধুমিতা রেলগেইট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত শিশুটির নাম চাঁদনি আক্তার। সে সুনামগঞ্জের শাললা থানার সুলতানপুর গ্রামের মামুন মিয়ার মেয়ে। চাঁদনি স্থানীয় একটি মাদ্রাসায় ভর্তি হয়েছিল।
জিএমপি’র টঙ্গী পূর্ব থানা পুলিশের উপ-পরিদর্শক(এসআই) আজিবর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে এসআই আজিবর রহমান জানান, মামুন মিয়া পরিবার নিয়ে টঙ্গীর বউবাজার এলাকার বস্তিতে বসবাস করেন। গতকাল (শুক্রবার) দুপুরের পর থেকে ওই শিশুটি নিখোঁজ ছিল। শনিবার সকালে স্থানীয়রা ময়লার স্তূপে লাশটি পরে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
এসআই আজিবর আরো জানান, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ধর্ষণের পর শ্বাসরোধে শিশুটিকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ বলা যাবে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।