ঢাকাSaturday , 16 May 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে গৃহবধূকে কুপিয়ে হত্যা

Link Copied!

ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহের মহেশপুরের বদ্দিপুর গ্রামের এক গৃহবধূ দুর্বৃত্তের হাতে খুন হয়েছেন।
নিহত গৃহবধূর নাম রাফেজা খাতুন রত্না (২০)। তিনি বদ্দিপুর গ্রামের রোজদার আলীর স্ত্রী। নিহতের স্বামী মাদক মামলায় জেল হাজতে রয়েছেন জানিয়েছে পুলিশ।
মহেশপুরে থানার ওসি মোর্শেদ হোসেন খান জানান, শুক্রবার রাতে নিজ ঘরে সন্তানসহ ঘরে ঘুমিয়ে ছিলেন গৃহবধূ রাফেজা খাতুন রত্না। রাত আনুমানিক ২ টার দিকে ঘরের জানালা খুলে দৃর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার ঘাড়ে আঘাত করে। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার (১৬ মে) সকাল ৮টার দিকে মারা যান।
ওসি জানান, কে বা কারা কেন এ হত্যাকান্ড ঘাটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এখনও থানায় কোন মামলা হয়নি।