ঢাকাThursday , 22 January 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভিসি ভবনে ককটেল বিস্ফোরণ, অবকাশ সিলগালা

Link Copied!

JUজবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্যের ভবনের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনার জেরে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনগুলোর কেন্দ্র অবকাশ ভবন সিলগালা করে দিয়েছে প্রশাসন।
বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় বিশ্ববিদ্যালয়ে পুলিশের ব্যাপক উপস্থিতি থাকলেও কাউকে আটক করতে সক্ষম হয়নি।
ককটেল বিস্ফোরণের ব্যাপারে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান বলেন, ‘উপাচার্যের ভবনের সামনে ককটেল বিস্ফোরণ ঘটায় আমরা ঘটনাস্থলে এসেছি। জড়িতদের খুঁজে বের করতে তল্লাশি চলছে।’
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপাচার্যের ভবনের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। পরে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গেলে ২টা ২০ মিনিটের দিকে আরেক দফা ককটেল বিস্ফোরণ ঘটে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূর মোহাম্মদ বলেন, ‘দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ধরণের ঘটনা এড়াতে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে।’
অবকাশ ভবন সিলগালা করার বিষয়ে সহকারী প্রক্টর মো. নাসিরউদ্দিন বলেন, ‘ককটেলের গতিবিধি দেখে মনে হচ্ছে এটি অবকাশ ভবন থেকে ছোড়া হয়েছে। তাই আমরা নিরাপত্তার স্বার্থেই ভবনটি সিলগালা করে দিয়েছি।’ অবকাশ ভবন সিলাগালা করে দেয়ায় সাংস্কৃতিক কার্যক্রমে ব্যাঘাত ঘটবে বলে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা এটি সাময়িক বন্ধ করেছি। পরিস্থিতি শান্ত হলেই আমরা এটি খুলে দিবো। সাংস্কৃতিক কার্যক্রমে আমরা ব্যাঘাত ঘটাতে চাই না।’
এর আগে বুধবার দুপুরেও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষকদের একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এছাড়া রাতে আরেকটি বাসে আগুন ধরানোর চেষ্টা করলে তিন দুর্বৃত্তকে আটক করে পুলিশ।