ঢাকাThursday , 9 April 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে ট্রাকের চাপায় যুবক নিহত

Link Copied!

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ট্রাকের চাপায় এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম শাকিল (২২)। সে মুক্তাগাছা মোটর শ্রমিক ইউনিয়নের টোল কালেক্টর বলে পুলিশ জানিয়েছে।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস জানান, ময়মনসিংহগামী একটি ট্রাক সকাল সাড়ে ৬ টার দিকে মুক্তাগাছা পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় শাকিলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
ট্রাকটিকে আটক করেছে পুলিশ, তবে ঘাতক চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।