ঢাকাThursday , 9 April 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শীতলক্ষ্যা থেকে যুবকের লাশ উদ্ধার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের কাপাসিয়াতে নিখোঁজের দুই দিন পর শীতলক্ষ্যা নদী থেকে রুবেল মিয়া (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে কাপাসিয়া উপজেলার শহরটোক এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কাপাসিয়া থানার টোক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সিদ্দিকুর রহমান।
নিহত রুবেল মিয়া স্থানীয় মফিজ উদ্দিনের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে এসআই সিদ্দিকুর রহমান জানান, রুবেলসহ কয়েকজন গত ৭ এপ্রিল বিকেলে শীতলক্ষ্যা নদীর অপরপ্রান্ত ময়মনসিংহের পাগলা এলাকায় ঝোপের ধারে নদীতে নৌকায় জুয়া খেলছিলেন। টের পেয়ে কিছু লোক তাদের উপর হামলা চালায় ও মারধর করেন। এ সময় তারা নদীতে ঝাঁপিয়ে পরেন। অন্যরা সাঁতার কেটে তীরে উঠতে পারলেও রুবেল নিখোঁজ ছিলেন।
বৃহস্পতিবার সকালে কাপাসিয়ার শহরটোক এলাকায় শীতলক্ষ্যায় তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা ফাঁড়িতে খবর দেয়।
এসআই আরো জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।