ঢাকাThursday , 9 April 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় ৫ জন আইসোলেশনে

Link Copied!

সাতক্ষীরা প্রতিনিধি : করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে এক নারীসহ ২ জন ও জেলা কারাগার হাসপাতালে ৩ জন হাজতি ভর্তি হয়েছেন। সাতক্ষীরায় এ নিয়ে ৫ জন আইসোলেশনে রয়েছেন।
জানিয়েছেন সাতক্ষীরা সদর হাসপাতালের তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত সরকার।
এদিকে, সাতক্ষীরায় বিদেশ ফেরত আরো নতুন ৪৮ জনসহ মোট ৩,২০৫ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ছাড়পত্র দেয়া হয়েছে আরো ১ হাজার ৬৮ জনকে।
সাতক্ষীরা জেলা কারাগারের জেলার মো.কামরুল ইসলাম জানান, গায়ে জ্বর থাকায় জেলা কারাগার হাসপাতালে ৩ জন হাজতিকে ভর্তি করা হয়। তাদের অবস্থা এখন আগের চেয়ে অনেক ভালো।
ডা.জয়ন্ত সরকার আরোও জানান,সাতক্ষীরা মেডিকেল কলেজ ও জেলা কারাগার হাসপাতালের আইসোলেশনে থাকা ৫ জনসহ জেলার মোট ৯১ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে। এদের মধ্যে ৮ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছেছে। ৮টি রিপোর্টই নেগেটিভ। বাকীদের রিপোর্ট এখনও আসেনি।