ঢাকাSaturday , 21 March 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সীমান্ত দিয়ে আসছে গাঁজা ও নিম্নমানের চা

Link Copied!

হবিগঞ্জ প্রতিনিধি : সীমান্ত দিয়ে গাঁজা ও নিম্নমানের চা পাতা আসছে। শনিবার (২১ মার্চ) ভোরে হবিগঞ্জের মাধবপুর সীমান্ত দিয়ে প্রবেশকালে ভারতীয় গাঁজাসহ একজনকে আটক করেছে বিজিবি।
অপরদিকে চুনারুঘাট সীমান্ত দিয়ে আসার পর ভারতীয় নিম্নমানের চা পাতা উদ্ধার করা হয়েছে। তবে কেউ আটক হয়নি।
শনিবার দুপুরে এসএনএম সামীউন্নবী চৌধুরী পিবিজিএম, পিবিজিএমএস পরিচালক অধিনায়ক হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার ভোরে ব্যাটালিয়নের নায়েক মো. মোস্তফা কামালের নেতৃত্বে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া বিওপির সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে নওহাটি বাজারে ৫ কেজি ৭০০ গ্রাম ভারতীয় গাঁজাসহ রাজু আকন্দ (৪০) নামে একজনকে আটক করা হয়। সে বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার নিজ কুর্নিবাড়ী গ্রামের আব্দুল ওয়াহেদ আকন্দের ছেলে। আটককৃত গাঁজার মূল্য আনুমানিক ১৯,৯৫০ টাকা।
এছাড়াও আগের দিন (২০ মার্চ) এই ব্যাটালিয়নের নায়েক সুবেদার মো. আব্দুল হালিমের নেতৃত্বে চুনারুঘাট উপজেলার গুইবিল বিওপির সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে আমু চা ফ্যাক্টরি এলাকা হতে ৭০০ কেজি ভারতীয় নিম্নমানের চা পাতা আটক করা হয়। যার মূল্য আনুমানিক ২ লাখ ২৩ হাজার ২০০ টাকা।
গাঁজাসহ আটককৃত আসামিকে মাধবপুর থানায় হন্তান্তর এবং চা পাতার ব্যাপারে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।