ঢাকাSaturday , 21 March 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘বন্দুকযুদ্ধে’ মাদককারবারি নিহত

Link Copied!

পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আব্দুল আলিম ওরফে কালু (৩৫) নামে এক মাদককারবারি নিহত হয়েছেন। এ সময় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
শুক্রবার (২০ মার্চ) দিবাগত রাত ২টার দিকে উপজেলার খয়েরবাগান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কালু উপজেলার রসুলপুর গ্রামের খোরশেদ আলী কসাইয়ের ছেলে ও এলাকার চিহ্নিত মাদক কারবারি।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানের সময় খয়েরবাগান এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদককারবারিরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এসময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। গুলি বিনিময়ের এক পর্যায়ে মাদককারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ কালুকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে একটি সাটারগান, দুই রাউন্ড গুলি, একটি হাসুয়া ও একশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে পুলিশ।
এ ঘটনায় সাঁথিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ সুলতান ও কনস্টেবল শুভ আহত হলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।