ঢাকাSaturday , 21 March 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অজ্ঞাত পরিচয় নারীর মরদেহ উদ্ধার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : যশোরের বাঘারপাড়ার মাহামুদআলীপুর গ্রামের এক ক্ষেত থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২১ মার্চ) সকাল ৯টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
লাশটি উদ্ধারের তথ‌্যটি নিশ্চিত করেছেন বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন।
ওসি সৈয়দ আল মামুন জানান, সকালে ওই গ্রামের মাঠের মধ্যে বামুনহাট-বালিয়াডাঙ্গা সড়কের পাশে এক ক্ষেতে এক নারীর মরদেহটি পড়ে ছিল। স্থানীয়রা তা দেখতে পেয়ে পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহত ওই নারীর বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। পরনে নীল রঙয়ের পায়জামার ওপরে কালো রঙয়ের বোরখা রয়েছে। এছাড়া গোলাপি রঙয়ের একটি ছাপানো ওড়না দিয়ে মাথা বাঁধা ছিল। তার গলায় ধারালো অস্ত্রের আঘাত ও মুখে রক্তের দাগ রয়েছে। কিছুটা দূরে একটি ব্যাগের মধ্যে হানিফ পরিবহনের বাসের টিকিট ও পানির বোতল পাওয়া গেছে। বাসের টিকিটে রেহেনা নাম লেখা আছে। টিকিটটি ঢাকার আব্দুল্লাহপুর থেকে যশোর আসার জন্য কাটা হয়েছিল।
ওসি আরো জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর মরদেহ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। প্রাথমিক পর্যায়ে ধর্ষণের কোন আলামত পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। নিহত নারীর পরিচয় শনাক্তসহ মামলার প্রস্তুতি চলছে।