ঢাকাThursday , 19 March 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলের ২০১ গম্বুজ মসজিদে জুমার নামাজ স্থগিত

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস মোকাবিলা ও সংক্রমণ আতঙ্কে টাঙ্গাইলের গোপালপুরের ২০১ গম্বুজ মসজিদে শুক্রবারের (২০ মার্চ) জুমার নামাজ স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) মসজিদটির প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম এ স্থগিতাদেশের সিদ্ধান্ত নেন।
তিনি বলেন, বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে বাংলাদেশে এ রোগ শনাক্ত হয়েছে। তাই গোপালপুরের ২০১ গম্বুজ মসজিদে আগত হাজার হাজার দর্শনার্থীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য এ মসজিদে সাময়িকভাবে জুমার নামাজ স্থগিত করা হয়েছে।
এছাড়া, সরকারও করোনাভাইরাস প্রতিরোধে ব‌্যাপক পদক্ষেপ হাতে নিয়েছে।
দর্শনার্থী ও মুসল্লিদের সাময়িক এ অসুবিধার জন্য তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন। সেই সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী সিদ্ধান্ত জানানোর আশ্বাস দেন তিনি।