ঢাকাThursday , 19 March 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বরগুনায় পর্যটন স্পটগুলোতে ভ্রমণ নিষিদ্ধ

Link Copied!

বরগুনা প্রতিনিধি : এক আদেশে বরগুনা জেলা প্রশাসন স্থানীয় পর্যটন স্পটগুলোতে ভ্রমণ নিষিদ্ধ করেছে ।
বিশেষ করে তালতলী শুভসন্ধ্যা সমুদ্র সৈকত, টেংরাগিরি ইকোপার্ক, পাথরঘাটার হরিণঘাটা, বরগুনা সদরের মোহনা সৈকত ও কুমিরমারা ইকোপার্কসহ সবগুলো পর্যটন কেন্দ্রে সব ধরণের পর্যটকদের ভ্রমণ নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন।
বুধবার (১৮ মার্চ) রাতে জেলা প্রশাসক কার্যালয় থেকে নিষেধাজ্ঞা সংক্রান্ত এ আদেশ জারি করা হয়। এর ফলে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উল্লেখিত স্থানসমুহে কেউ ভ্রমণ করতে পারবেনা।
জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, ‘বিশ্বব্যাপি ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে সর্বোচ্চ সতর্কতার অংশ হিসেবে আমরা বরগুনার পর্যটন স্পটগুলোতে সব ধরণের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছি। পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত নেবে জেলা প্রশাসন।’