ঢাকাThursday , 19 March 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১

Link Copied!

জয়পুরহাট সংবাদদাতা : জয়পুরহাটের পাঁচবিবিরি বটতলীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে বেলায়েত হোসেন (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে জয়পুরহাট-হিলি সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান।
বেলায়েত হোসেন পাঁচবিবির নাটপাড়া গ্রামের মফিদুল হোসেনের ছেলে।
ওসি মনসুর রহমান জানান, বেলায়েত হোসেন মোটরসাইকেল চালিয়ে আত্মীয়ের বাড়ি জয়পুরহাটে যাচ্ছিলেন। বটতলীতে পৌঁছলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে স্বপন হোসেন নামে এক পথচারীর সঙ্গে ধাক্কা লাগে। এরপর সেটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে বেলায়েত হোসেন ঘটনাস্থলেই নিহত হন।
এঘটনায় পথচারী স্বপনকে স্থানীয়রা উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেছেন।