ঢাকাWednesday , 18 March 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে করোনা আক্রান্ত রোগী শনাক্ত

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : গাজীপুর সিটি করপোরেশনের মেঘডুবি এলাকায় ‘মা ও শিশু কল্যাণ কেন্দ্রে’র কোয়ারেন্টাইন থেকে ঢাকায় পাঠানো আট প্রাবাসীর মধ্যে একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বুধবার (১৮ মার্চ) দুপুরে গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. খাইরুজ্জামান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘আমরা যাদের কোয়ারেন্টাইন করেছিলাম। তাদের মধ্যে প্রথমে চারজনকে এবং পরের দিন আরো চারজনকে ঢাকা কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠিয়েছিলাম। এই আটজনের মধ্যে একজনের মধ্যে করোনা পজিটিভ পাওয়া গেছে।’
তিনি আরো বলেন, ‘গত ১৪ মার্চ রাত থেকে মেঘডুবি এলাকায় মা ও শিশু কল্যাণ কেন্দ্রে কোয়ারেন্টাইনে ৪৪ জনকে রাখা হয়েছিল। বর্তমানে ওই কোয়ারেন্টাইনে ৩৬ জন রয়েছেন। তাদেরকে এখানে আরো ১৪ থেকে ২১ দিন পর্যবেক্ষণে রাখা হবে।’