হিলি সংবাদদাতা : দিনাজপুরের হিলিতে ৪৮০ পিচ নেশা জাতীয় ইনজেকশনসহ (এ্যাম্পুল) শোভন ইসলাম (২১) নামে একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (৩ মার্চ) ভোর রাতে মাদক বিরোধী বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন হাকিমপুর থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক আকন্দ।
শোভন হাকিমপুরের (হিলি) নয়ানগর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
আব্দুর রাজ্জাক আকন্দ জানান, মঙ্গলবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে শোভনের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৪৮০ পিচ এ্যাম্পুলসহ শোভনকে হাতেনাতে আটক করে পুলিশ।
আটক আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা করা হয়েছে। সকালে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

