ঢাকাTuesday , 3 March 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে ‘বন্দুকযুদ্ধে’ শিবিরকর্মী নিহত

Link Copied!

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন শিবির ক্যাডার পিয়াস বাহিনীর সেকেন্ড ইন কমান্ড নজরুল ইসলাম ওরফে কানা নজরুল (২৫)।
মঙ্গলবার ভোর ৪টার দিকে উপজেলার আমানউল্যাহপুর ইউনিয়নের জনকল্যাণ হাইস্কুল মাঠে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ চৌধুরী জানান, নিহত নজরুল রাকিব হত্যা মামলার আসামি। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বন্দুকযুদ্ধে পুলিশের ছয় সদস্য আহত হয়েছেন বলেও জানান ওসি।
এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ধামা, তিনটি ছোরা ও পাঁচটি কার্তুজের খোসা উদ্ধার করে। নিহত নজরুল অভিরামপুর গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে। তিনি সোমবার গুলিতে নিহত ছাত্রলীগকর্মী রাকিব হত্যা মামলার আসামি। এটিসহ তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।
পুলিশ জানায়, গত রোববার রাতে আমানউল্যাহপুর ইউনিয়নে শিবির-ছাত্রলীগ সংঘর্ষে আহত রাকিব চিকিৎসাধীন অবস্থায় সোমবার ঢাকা মেডিকেলে মারা যায়। এ ঘটনায় থানায় দায়ের করা মামলার আসামিদের ধরতে থানা ও গোয়েন্দা পুলিশ যৌথভাবে আমান উল্যাহ্পুরে অভিযান চালায়।
অভিযানের সময় জনকল্যাণ মাঠ এলাকায় শিবির ক্যাডার পিয়াস বাহিনী ও তার ক্যাডাররা পুলিশের উপর অতর্কিতে হামলা চালায় ও গুলিবর্ষণ করে। এতে পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। এ সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। পরে শিবিরের ক্যাডাররা পিছু হটলে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় নজরুলকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।