ঢাকাSaturday , 29 February 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নার্সকে কোকের সঙ্গে ঘুমের ওষুধ খাওয়ানোর পর…

Link Copied!

সাতক্ষীরা প্রতিনিধি : ক্লিনিকের নার্সকে কোকোকোলার সঙ্গে ঘুমের ওষধ খাইয়ে যৌন নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।
এই অভিযোগে সাতক্ষীরা মেডিক‌্যাল কলেজ হাসপাতালের ইন্টার্নি চিকিৎসক রিয়াজুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাত ৮টার দিকে নার্সের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইন্টার্নি চিকিৎসক রিয়াজুল ইসলাম (২৪) জেলার কালিগঞ্জ উপজেলার বন্ধিপুর গ্রামের আনসার আলীর ছেলে। তিনি সাতক্ষীরা মেডিক‌্যাল কলেজ হাসপাতালের ইন্টার্নি চিকিৎসক।
নার্সটি (১৬) বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালে চিকিৎসাধীন নার্স বলেন, ‘স্যারের সঙ্গে কাজ করার সুবাদে তার সঙ্গে আমার পরিচয়। এরপর স্যার আমাকে বিয়ের প্রস্তাব দেন। পরে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিভিন্ন সময় ফোনে কথা বলতেন। সেগুলো আমার মোবাইলে রেকর্ড আছে।’
নার্স আরো বলেন, ‘বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে শহরের শিমুল ক্লিনিকের চারতলায় স্যারের চেম্বারে আমাকে কোকোকোলার মধ্যে ঘুমের ওষধ খাইয়ে দেয়। এরপর আমার সঙ্গে জোরপূর্বক অনৈতিক কাজ করে আমাকে চারতলা থেকে ফেলে দেওয়ার চেষ্টা করে। ঘটনাটি ক্লিনিকের মালিক জানার পর সমঝোতা করে দিবেন জানালেও গত দুইদিনে কোন সমাধান করেননি। এরপর আমি থানায় অভিযোগ দিয়েছি।’
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় নার্সের অভিযোগে থানায় মামলা হয়েছে। অভিযুক্ত ইন্টার্নি চিকিৎসকে গ্রেপ্তার করা হয়েছে।