ঢাকাMonday , 24 February 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৪০ হাজার ইয়াবা উদ্ধার, ২ নারী গ্রেপ্তার

Link Copied!

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার সদর উপজেলায় ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুই নারীকে গ্রেপ্তার করা হয়।
সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে কুমিল্লার পুলিশ সুপার মো. সৈয়দ নুরুল ইসলাম এ তথ্য জানান।
পুলিশ সুপার জানান, রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে আলেখারচর এলাকায় দুইজন নারী একটি লাগেজ নিয়ে দাঁড়িয়ে ছিলেন। তারা সিলেট যাবেন। তখন গোপন সংবাদে কুমিল্লা গোয়েন্দা পুলিশের একটি টিম সেখানে হাজির হয়ে লাগেজ তল্লাশি করে এর ভেতর কম্বল মোড়ানো ৪০ হাজার ইয়াবা পায়। যার মূল্য প্রায় দেড় কোটি টাকা। ওই দুই নারীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সুমী আক্তার (২৩) সিলেটের বিশ্বনাথ উপজেলার দোলন মিয়ার স্ত্রী এবং লিপি বেগম (২৪) একই জেলার উসমানীনগর থানার পুরানসতপুর গ্রামের সুরুজ আলীর স্ত্রী।
পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, গ্রেপ্তার দুই নারী কক্সবাজারের টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্নস্থানে সরবরাহ করতেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।