ঢাকাSaturday , 22 February 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

Link Copied!

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্টে বাবুল মিয়া (২৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
শনিবার ত্রিশাল উপজেলার চান্দেরটিকি এলাকায় এ ঘটনা ঘটে।
ট্রান্সমিশন লাইন প্রজেক্টের সাইড ইঞ্জিনিয়ার মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ সকাল ১০টার দিকে চান্দেরটিকি এলাকায় বৈদ্যুতিক লাইনের পাশে থাকা গাছের ডাল কাটার সময় বাবুল মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাবুল মিয়া ত্রিশালের নুরুর দোকান এলাকার বাসিন্দা। সে পাওয়ার বিট কোম্পানি অব বাংলাদেশের ট্রান্সমিশন লাইন প্রজেক্টে কাজ করতেন।