ঢাকাSaturday , 22 February 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সিলেটের বিশ্বনাথে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। পুলিশের দাবি, তিনি ডাকাত দলের সদস‌্য।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মরমপুর ও সুরিরখালের মধ্যবর্তী স্থানে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
পুলিশ জানান, ডাকাত দল সড়কে যানবাহন আটকে ডাকাতি করছে এমন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি করে। আত্মরক্ষার্থে পুলিশও গুলি করে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ এক ডাকাতের মরদেহ উদ্ধার করা হয়।
সিলেট জেলার পুলিশ সুপার ফরিদ উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত ডাকাতের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে অস্ত্র-গুলি উদ্ধার করা হয়েছে। এছাড়া, সড়কে পড়ে থাকা কাটা গাছের গুঁড়ি ও করাত জব্দ করা হয়েছে।