ঢাকাSaturday , 22 February 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সড়ক দুর্ঘটনায় চালক-হেলপার নিহত

Link Copied!

কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রাক ও ইঞ্জিনচালিত ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন-ট্রলির ড্রাইভার শুকুর আলী (৩৫) ও হেলপার আলামিন (১৮)। এ ঘটনায় রিপন আলী নামে এক পথচারী আহত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া-ভোড়ামারা মহাসড়কের দশ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শুকুর আলী ভেড়ামারার বাহিরচর গ্রামের মোহর উদ্দিন শেখের ছেলে। আলামিন একই এলাকার আতর আলীর ছেলে।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ইনচার্জ রেজাইল করিম জানান, সকালে দশ মাইল নামক স্থানে ইঞ্জিনচালিত ট্রলি রাস্তা পার হচ্ছিল। এ সময় কুষ্টিয়ার দিক থেকে আসা একটি ট্রাক ট্রলিকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই ওই দুজন নিহত হন। তাদের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এই ঘটনায় ঘাতক ট্রাক জব্দ করেছে হাইওয়ে পুলিশ। তবে ট্রাকচালক পলাতক রয়েছেন।