ঢাকাWednesday , 19 February 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা

Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে মুজিববর্ষ পালন উপলক্ষে ঢাকা-খুলনা মহাসড়কের সৌন্দর্য বর্ধনের জন্য অর্ধ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে।
বুধবার দিনব্যাপী সদর উপজেলার ঘোনাপাড়া বাসস্ট‌্যান্ড ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে লাইটিং, বিভিন্ন ফুলের চারা রোপন ও এলইডি মনিটর স্থাপন করা হবে।
উচ্ছেদ অভিযানের নেতৃত্বে দেন গোপালগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর এ আলম রনি। এ সময় গোপালগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. শাকিরুল ইসলাম, সার্ভেয়ার শিবলী সাদিক উপস্থিত ছিলেন। অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।