ঢাকাWednesday , 19 February 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ২ চালক নিহত

Link Copied!

কক্সবাজার প্রতিনিধি : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন।
বুধবার বেলা ১২টার দিকে উপজেলার খুটাখালীস্থ মেধাকচ্ছপিয়া সংলগ্ন চারা বটতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে নিহত ও আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোরশেদুল আলম চৌধুরী সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক ঘটনাস্থলেই মারা গেছেন। ঘটনাস্থল থেকে হাসপাতালে নেয়ার পথে আরো এক চালক মারা যান। এছাড়া দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে।