
বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় আমন্ত্রিত অতিথিবৃন্দ
নিজস্ব প্রতিনিধি : গাজীপুরের শিমুলতলীতে অবস্থিত কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই)-এ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আজ ২১ জানুয়ারি বুধবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে (এটিআই)’র অধ্যক্ষ কৃষিবিদ মো. আজিজ উল্লাহ ও বিশেষ অতিথি হিসেবে মুখ্য প্রশিক্ষক কৃষিবিদ মুন্সী মোহাম্মদ হেদায়েত উল্লাহ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুখ্য প্রশিক্ষক কৃষিবিদ আহমেদ আলী চৌধুরী ইকবাল।
ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা অংশ নেন। ক্রীড়া প্রতিযোগিতা পর্বে ভলিবল, ব্যাডমিন্টন, ক্যারাম, দৌঁড়, গোলক নিক্ষেপ, চাকতি নিক্ষেপ প্রভৃতি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে নৃত্য, কবিতা আবৃত্তি, গান, অভিনয়,

সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়া প্রতিযোগীদের একাংশ
কৌতুক, গজল, বিতর্কে অংশ নেন প্রতিযোগীরা। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি মো. আজিজ উল্লাহ। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কৃষিবিদ বেলাল হোসেন খান, আবুল কালাম আজাদ, আবুল কাশেম আযাদ, নাসির উদ্দীন, ড. মীরা রানী দাস, সাবিনা সুলতানা, মাহবুবা সুলতানা, শামীমা আক্তার, বনানী কর্মকারসহ এটিআই’র কর্মকর্তা, কর্মচারি ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

