ঢাকাTuesday , 18 February 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিখোঁজের একদিন পর শিশুর লাশ উদ্ধার

Link Copied!

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের একদিন পর রিমা (৭) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে নিজ এলাকার এক বাঁশ বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।
ধারণা করা হচ্ছে, শিশুটিকে অপহরণ করে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
রিমা সদর উপজেলার চরবাগডাঙা ইউনিয়নের মানিক হাজির টোলা গ্রামের রুহুল আমিনের মেয়ে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি তদন্ত গোলাম কবির জানান, শিশু রিমা নিখোঁজ হয়েছে এ মর্মে তার চাচা সোমবার থানায় সাধারণ ডায়েরি করেন। পরে পুলিশ তদন্ত শুরু করে। তার আগেই সকালে বাঁশ বাগানে লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা।
রিমার শরীরে কোনো কাপড় ছিলনা। ধারণা করা হচ্ছে ধর্ষণের পর তাকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ ফেলে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িতদের ধরতে তৎপরতা শুরু করেছে পুলিশ। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।