ঢাকাTuesday , 18 February 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ট্রাকচাপায় পথচারী নিহত

Link Copied!

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের কানসাটে ট্রাকচাপায় মোহাম্মদ ওয়াসিম আলী (৪৯) নামে এক পথচারী নিহত হয়েছেন।
মঙ্গলবার ভোর ৭টার দিকে কানসাট-চৌডালা সড়কের আব্বাস বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওয়াসিম কানসাটের শিবনারায়ণপুর গ্রামের মৃত সাজ্জাদ আলীর ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ জানান, মোহাম্মদ ওয়াসিম আলী সকালে রাস্তা পার হচ্ছিলেন। এসময় চৌডালা হতে কানসাটগামী এক ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ঘাতক ট্রাকটি আটক করে স্থানীয়রা। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছে।
খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।