ঢাকাSunday , 16 February 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঝুঁকিপূর্ণ ভবনে চলছে বন বিভাগের কার্যক্রম

Link Copied!

হবিগঞ্জ প্রতিনিধি : সিলেট বন বিভাগের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেঞ্জ অফিসের ঝুঁকিপূর্ণ ভবনে চলছে কার্যক্রম।
এছাড়া, ১৯৬৫ সালে প্রায় এক একর জমির উপর স্থাপিত এ অফিসে শুরু থেকে নেই সীমানা প্রাচীর। স্থাপিত হওয়ার পর সংস্কার না হওয়ায় এ ভবনগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এরমধ্যে অতি ঝুঁকিপূর্ণ হওয়ায় তিন ভবন পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। অন‌্যগুলোর অবস্থাও করুণ।
এ অফিসের রেঞ্জ কর্মকর্তার দায়িত্বে বাহুবলের পুটিজুরী বনবিট ও শায়েস্তাগঞ্জ বনজদ্রব্য পরীক্ষণ ফাঁড়ি দেখভাল করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
দায়িত্ব পালনের স্বার্থে রেঞ্জ কর্মকর্তাসহ চার স্টাফ জীবনের ঝুঁকি নিয়ে এ অফিসে দায়িত্ব পালন করছেন।
রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল খালিক বলেন, ‘এ অফিসের সীমানা প্রাচীর না থাকায় নিরাপত্তার অভাব রয়েছে। ভবনগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যেকোন সময় ভবন ভেঙ্গে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। কিন্তু আমরা তো চাকরি করতে এসেছি। কিছু করার নেই। ভবন ঝুঁকিপূর্ণ হলেও দায়িত্ব তো পালন করতে হবে। সীমানা প্রাচীর ও ভবনগুলো সংস্কারের জন্য কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে। আশা করা হচ্ছে এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণ হবে।’