ঢাকাSaturday , 15 February 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাতে এসএসসি দেবে ২৯ শিক্ষার্থী

Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি : দিনের বেলায় লেখা নিষেধ থাকায় রাতে এসএসসি পরীক্ষা দেবে গোপালগঞ্জের মুকসুদপুরে খ্রিষ্টান ধর্মের সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট সম্প্রদায়ের ২৯ শিক্ষার্থী।
শনিবার রাতে জলিরপাড় জেকেএমবি মল্লিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উপজেলা একাডেমিক সুপার ভাইজার আবদুল কাইয়ুম জানান, ধর্মীয় বিধান মতে শনিবার দিনের বেলায় সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট সম্প্রদায়ের অনুসারীদের লেখা নিষেধ রয়েছে।
তাই বোর্ডের অনুমতিক্রমে জেকেএমবি মল্লিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ২৯ পরীক্ষার্থীর পরীক্ষা নেয়া হবে। এর মধ্যে ১৫ ছাত্র ও ১৪ ছাত্রী। এরা সবাই মুকসুদপুরের কেলগ মুখার্জী সেমিনারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
ঢাকা বোর্ডের নির্দেশে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন জেকেএমবি মল্লিক উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব মিনতি বৈদ্য।
অন্যান্য পরীক্ষার্থীর সঙ্গে ওই ২৯ পরীক্ষার্থীকেও সকাল ৯টায় কেন্দ্র্রে প্রবেশ করতে হবে। তবে তাদের পরীক্ষা শুরু হবে সন্ধ্যা ৬টায়। রাত ৯টায় পরীক্ষা শেষে তারা বের হবে।
এ বছর ওই শিক্ষার্থীদের ২২ ফেব্রুয়ারির পরীক্ষাও রাতে নেওয়া হবে।