ঢাকাWednesday , 12 February 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিয়ে করছেন অভিনেত্রী তারা?

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী তারা সুতারিয়া। অনেকদিন থেকেই অভিনেতা আদর জেইনের সঙ্গে স্টুডেন্ট অব দি ইয়ার টু সিনেমাখ্যাত এই অভিনেত্রীর প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে।
সম্প্রতি বিয়ে করেছেন আদরের বড় ভাই আরমান জেইন। এরপর থেকেই বলিপাড়ায় কানাঘুষা শুরু হয়েছে, এবার সাত পাকে বাঁধা পড়বেন আদর-তারা। ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে প্রকাশিত আদরের পরিবারের সঙ্গে তারার একটি ছবি সেই গুঞ্জন আরো উসকে দিয়েছে।
তবে এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন আদরের মা রিমা জেইন। তিনি বলেন, এমন কিছুই হচ্ছে না। তারা দুজন এখনো পরিণত নয়। ভবিষ্যতে কী হবে দেখা যাক। তাদের কাজ করে ক্যারিয়ার গড়তে দেন।
পরিবারের পক্ষ থেকে আদর-তারার সম্পর্ক মেনে নিয়েছেন কিনা প্রশ্ন করা হলে তিনি বলেন, আমাদের ছেলে যাকে পছন্দ করবে আমরা তাকেই মেনে নেব।