ঢাকাWednesday , 12 February 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইনজুরিতে ৬ মাসের জন্য মাঠের বাইরে বার্সা তারকা

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ইনজুরি আর উসমান দেম্বেলে যেনো একইসূত্রে গাঁথা। বিশেষ করে বার্সেলোনায় যোগ দেয়ার পর থেকে ইনজুরিহীন দেম্বেলেকে দেখা গেছে বড্ড কম সময়। কাতালান ক্লাবের হয়ে এ মৌসুমে ৩টি ম্যাচে পুরো খেলেন বিশ্বকাপজয়ী এ তারকা।
তবে দুই পায়ে অনেকগুলো ইনজুরির জন্য সব প্রতিযোগিতা মিলিয়ে মিস করেছেন ৬৩ ম্যাচ। নভেম্বরে হ্যামস্ট্রিং ইনজুরির জন্য দুই মাস মাঠের বাইরে ছিলেন। ট্রেনিংয়ে ফিরে আবারও ইনজুরি। এবার পাক্কা ৬ মাসের জন্য মাঠের বাইরে চলে গেলেন বার্সার ফরাসি এ স্ট্রাইকার।
গত বছরের ২৭ নভেম্বর বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে নামেন দেম্বেলে। ম্যাচের এক পর্যায়ে উরুতে চোট পেয়ে মাঠ ছাড়েন এ স্ট্রাইকার। এরপরে দীর্ঘদিন বাইরে ছিলেন এ ২২ বছর বয়সী ফুটবলার। গত সপ্তাহ অবশেষে ট্রেনিংয়ে ফেরেন দেম্বেলে। ফিরেই হ্যামস্ট্রিংয়ে আবার কাবু বার্সা এ তারকা।
গুরুতর চোট হওয়াতে ফিনল্যান্ডে মঙ্গলবার ফরাসি এই ফরোয়ার্ডের অস্ত্রোপচার করা হয়েছে। বলে নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে জানিয়েছেন বার্সেলোনা। নতুন এই চোটের কারণে ফ্রান্সের হয়ে ২০২০ ইউরো খেলার সম্ভাবনা অনেকটাই শেষ হয়ে গেছে ২২ বছর বয়সী এই ফুটবলারের।