ঢাকাWednesday , 12 February 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চার দল নিয়ে ওয়ালটন শহীদ স্মৃতি হকি টুর্নামেন্ট

Link Copied!

বাংলাদেশ হকি ফেডারেশনের ব্যবস্থাপনায় ও ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ‘ওয়ালটন স্মার্ট টিভি শহীদ স্মৃতি হকি টুর্নামেন্ট-২০২০।’ মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে চারটি দলের অংশগ্রহণে এই প্রতিযোগিতা চলবে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত।
প্রতিযোগিতার বিষয়ে বিস্তারিত জানানোর জন্য আজ বুধবার বাংলাদেশ হকি ফেডারেশনের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (গেমস অ্যান্ড স্পোর্টস, মার্কেটিং) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), মিডিয়া পার্টনার এটিএন বাংলার উপদেষ্টা কর্নেল (অবঃ) মীর মোতাহার হাসান, বাংলাদেশ হকি ফেডারেশনের সহ-সভাপতি ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান জাকি আহমেদ রিপন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, বাহফের নির্বাহী সদস্য ও টুর্নামেন্ট কমিটির সম্পাদক বদরুল ইসলাম দিপুসহ অন্যান্যরা।
টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া দলগুলো হল- বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশ। উদ্বোধনী দিনে প্রথম ম্যাচে দুপুর দেড়টায় মুখোমুখি হবে বাংলাদেশ বিমান বাহিনী ও বাংলাদেশ সেনাবাহিনী। আর বিকেল ৪টা ৩০ মিনিটে দ্বিতীয় ম্যাচে লড়বে বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ পুলিশ।
চারটি দলকে নিয়ে লিগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হবে। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুটি দল ফাইনাল খেলবে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলকে ট্রফি ও মেডেল দেওয়া হবে। এ ছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতাকে ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে।
টুর্নামেন্টের মিডিয়া পার্টনার এটিএন বাংলা, রেডিও পার্টনার রেডিও টুডে, অনলাইন পার্টনার দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি.কম। সহযোগিতায় রয়েছে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল।