ঢাকাWednesday , 12 February 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কার্তিক-সারার চুমুতে আপত্তি

Link Copied!

বিনোদন ডেস্ক : ইমতিয়াজ আলী পরিচালিত সিনেমা লাভ আজ কাল। এই সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন কার্তিক আরিয়ান ও সারা আলী খান।
আসছে ভালোবাসা দিবসে মুক্তি পাবে লাভ আজ কাল। সম্প্রতি ভারতীয় সেন্সর বোর্ডে প্রদর্শিত হয় এই সিনেমা। এতে কার্তিক-সারার চুমুর দৃশ্য নিয়ে আপত্তি তুলেছে সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)। পাশাপাশি সেন্সর বোর্ডের পক্ষ থেকে সিনেমায় বেশ কিছু পরিবর্তন করতে বলা হয়েছে।
জানা গেছে, লাভ আজ কাল সিনেমায় কার্তিক-সারার চুমুর দৃশ্যটি একটু দীর্ঘ থাকলেও এখন তা কমিয়ে এক ঝলক দেখানো হবে। এছাড়া কিছু অন্তরঙ্গ দৃশ্যে পরিবর্তন করা হচ্ছে। সিনেমার যে সকল দৃশ্যে বক্ষ বিভাজিকা দেখানো হবে সেগুলো ব্লার থাকবে। শুধু তাই নয়, বেশ কিছু সংলাপও পরিবর্তন করতে বলা হয়েছে।
লাভ আজ কাল সিনেমায় অতীত ও বর্তমানের দুটি প্রেম কাহিনি তুলে ধরা হয়েছে। সারার চরিত্রের নাম জয়ী। অন্যদিকে রঘু ও বীর চরিত্রে দেখা যাবে কার্তিককে। এতে আরো অভিনয় করেছেন—আরুশি শর্মা, রণদীপ হুদা প্রমুখ।