ঢাকাWednesday , 12 February 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাবরের সম্রাট হওয়ার গল্প

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ধ্রুপদী ব্যাটসম্যানের আরেক রুপ পাকিস্তানের বাবর আজম। আধুনিক ক্রিকেটেও ব্যাকরণ মেনে রানের ফোয়ারা ছুটিয়ে যাচ্ছেন। সম্রাট বাবরের মতো তার ব্যাট ঢাল-তলোয়ার হয়ে কচুকাটা করছে বোলারদের। বাবরের ব্যাটিংয়ের এ ধারাবাহিকতা দারুণ প্রভাব ফেলেছে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে।
টি-টোয়েন্টির শীর্ষ ব্যাটসম্যান হিসেবে আছেন অনেক দিন ধরে। ওয়ানডেতেও আছেন তালিকার তিন নম্বরে। শুধু টেস্টে ছিলেন পিছিয়ে। এবার সে গেরোও কাটালেন বাবর আজম। শীর্ষ তিনে জায়গা না করে নিতে পারলেও পাঁচে চলে এসেছেন পাকিস্তানের এ তারকা ব্যাটসম্যান।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৫টি টেস্ট খেলার সুযোগ মিলেছে বাবরের। আর তাতে দুই অর্ধশতকের পাশাপাশি হাঁকিয়েছেন ৪টি শতক। সর্বোচ্চ বাংলাদেশের বিপক্ষে ১৪৩ রান। একমাত্র ব্যাটসম্যান হিসেবে ১০০ এর অধিক গড় নিয়ে করেছেন ৬১৫ রান। আর তাতে ৮০০ র‌্যাঙ্কিং পয়েন্ট নিয়ে পাঁচে উঠে এসেছেন এ তারকা।
বর্তমান ক্রিকেটে বিরাট কোহলি একমাত্র ব্যাটসম্যান হিসেবে তিন ফরম্যাটে ৫০ এর অধিক গড়ে রান করছেন। বাবরের ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ৫০ এর অধিক গড়ে রান থাকলেও টেস্টে ছিলেন ব্যাপক পিছিয়ে। তবে ধারাবাহিক ব্যাটিংয়ের ফলে টেস্টেও এখন গড় উঠে এসেছে ৪৫ এ। দুর্দান্ত এ ফর্ম বজায় রাখলে অচিরে কোহলিকে স্পর্শ করতে পারবেন বাবর আজম।
তবে বাবর আজম প্রথম ব্যাটসম্যান হিসেবে তিন ফরম্যাটে ৮০০ রেটিং পয়েন্ট অর্জন করেছেন। সেখানে কোহলি টেস্ট ও ওয়ানডেতে ৮০০ এর অধিক রেটিং পয়েন্ট পেলেও টি-টোয়েন্টিতে তা ৬৭৩ পয়েন্ট।
বাবররা নিজের দক্ষতাকে ঘষেমেজে নিজেকে নিয়ে যায় শীর্ষে। রাজাধিরাজের মতো সব দখল করে সম্রাট হওয়ার পথে এগোয় দুরন্ত গতিতে। আফসোস…এ ধারবাহিকতা দেখবো বলে আমরা পথ চেয়ে বসে থাকি টাইগারদের দিকে তাকিয়ে। আক্ষেপ মিটবে কবে! সে ভাবনায় চেয়ে আছি তীর্থের কাকের মতো।