ঢাকাSunday , 9 February 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মা হলেন কালকি কোয়েচলিন

Link Copied!

বিনোদন ডেস্ক : মা হলেন বলিউড অভিনেত্রী কালকি কোয়েচলিন। গত শুক্রবার রাতে ‘ওয়াটার বার্থিং’ পদ্ধতিতে কন‌্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনি। বর্তমানে মা ও শিশুসন্তান ভালো আছে। পিংকভিলা এ খবর প্রকাশ করেছে।
তবে এ বিষয়ে কালকি কোয়েচলিন কিংবা তার পরিবারের পক্ষ থেকে কোনো তথ্য জানানো হয়নি। কিন্তু একটি ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এ খবর জানানো হয়েছে। কালকির বেবি বাম্পের কিছু স্থিরচিত্র পোস্ট করে ক্যাপশনে লিখেছেন—অভিনন্দন কালকি কোয়েচলিন। গত রাতে সে একটি কন্যাসন্তান জন্ম দিয়েছেন।
খ‌্যাতনামা ভারতীয় পরিচালক-অভিনেতা অনুরাগ কাশ‌্যপের প্রাক্তন স্ত্রী কালকি। ২০১১ সালে বিয়ে করেন তারা। কিন্তু কিছুদিনের মধ্যেই তাদের জীবনে ছন্দপতন ঘটে। দুই বছরের মধ্যে বিবাহবিচ্ছেদ হয়ে যায়। এরপর ইসরায়েলি পিয়ানো বাদক গাই হর্ষবর্গের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন কালকি। পরবর্তীতে সম্পর্কের কথা স্বীকার করে নেন কালকি।
এক সাক্ষাৎকারে কালকি অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান। কালকি জানিয়েছিলেন—এই মুহূর্তে গাই ও তার বাবা-মা হওয়ার কোনো পরিকল্পনা না থাকলেও সন্তানটি জন্ম দিতে চান। আর মাতৃত্বের অভিজ্ঞতা একান্ত ব্যক্তিগতভাবে অনুভব করতে চান তিনি।