বিনোদন ডেস্ক : ‘ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি’- মুখ ফুটে ভালোবাসার কথা বলতে না পেরে, অথবা প্রত্যাখ্যাত হয়ে অনেকে একথা বলেন। আসছে বিশ্ব ভালোবাসা দিবস। ভালোবাসা দিবস উপলক্ষ্যে শিল্পী তানজীব সারোয়ার গেয়েছেন এই গান। কণ্ঠ দেয়ার পাশাপাশি গানটির কথা ও সুর করেছেন শিল্পী নিজেই। নতুন বছরে শিল্পীর এটি প্রথম গান। সঙ্গীতায়োজন করেছেন সাজিদ সরকার।
গানের কথার সঙ্গে গল্পের মিল রেখে গানটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। এতে তানজীবের বিপরীতে আছেন লাক্স তারকা সেমন্তী সৌমি। এ প্রসঙ্গে তানজীব সারোয়ার বলেন, ‘এটি সময়োপযোগী ভালোবাসার গান। মিউজিক ভিডিওতে বেশ নতুনত্ব রয়েছে। আশা করছি শ্রোতা-দর্শকদের ভালো লাগবে।’
ভালোবাসা দিবসের বিশেষ আয়োজনে ১০ ফেব্রুয়ারি গানটি ধ্রুব মিউজিক স্টেশনের (ডিএমএস) ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক, বাংলালিংক ভাইবে।

