ঢাকাSunday , 9 February 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বৃষ্টিতে ফাইনাল ভেসে গেলে কী হবে?

Link Copied!

স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনাল আজ। যেখানে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। বাংলাদেশের সামনে প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের হাতছানি। আর ভারতের সামনে পঞ্চম। যদিও এই হাতছানিকে বৃষ্টি চোখ রাঙাচ্ছে।
আবহাওয়ার পূর্বাভাসে আজ রোববার পফেচট্রুমে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল সোমবার রিজার্ভ ডেতেও!
বৃষ্টির কারণে আজ স্থানীয় সময় সকালে পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার ‍তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। বৃষ্টির কারণে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ফাইনালটি যদি না হয় তাহলে কী হবে?
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী বৃষ্টিতে যদি দুটি দিনই ভেসে যায় তাহলে বাংলাদেশ-ভারতকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।
অবশ্য তেমন কিছু প্রত্যাশা করছে না দুটি দল এবং তাদের সমর্থকরা। তারা চাচ্ছে ফাইনাল মাঠে গড়াক। হোক ময়দানি লড়াই। ব্যাট বলের যুদ্ধ। ভবিষ্যত তারকারা ফাইনালের মঞ্চে নিজেদের সামর্থের সবটুকু উজার করে দিয়ে আলো ছড়াক।