ঢাকাSunday , 9 February 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফাইনালে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

Link Copied!

স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতো যুব বিশ্বকাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ ভারত। আজ রোববার শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দল দুটি। দক্ষিণ আফ্রিকার পফেচট্রুমে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি।
ফাইনালের আগে দুটি দলেই কোনো ইনজুরি সমস্যা নেই। দুটি দলই অপরাজিত থেকে ফাইনালে এসেছে। সেমিফাইনালে ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে উড়িয়ে দিয়ে ফাইনালে এসেছে। আর বাংলাদেশ নিউজিল্যান্ডকে কাঁদিয়ে প্রথমবারের মতো যুব বিশ্বকাপের ফাইনালে নাম লিখিয়েছে।
সেমিফাইনালে যে একাদশ নিয়ে বাংলাদেশ খেলেছিল সেই একাদশে পরিবর্তন আনার সম্ভাবনা কম। তারপরও চলুন দেখে নেওয়া যাক কেমন হতে পারে বাংলাদেশের একাদশ।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ : পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, শাহাদাত হোসেন, শামীম হোসেন, আকবর আলী (অধিনায়ক), রকিবুল হাসান, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও হাসান মুরাদ।