ঢাকাSunday , 9 February 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইন্টারস্কুল বাস্কেটবল টুর্নামেন্ট সম্পন্ন

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে সাইডার ইন্টারন্যাশনাল স্কুল আয়োজিত ইংলিশ মিডিয়াম স্কুল পর্যায়ে লায়ন মুখলেসুর রহমান মেমোরিয়াল ইন্টারস্কুল বাস্কেটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ইশিপ সম্পন্ন হয়েছে।
শনিবার রাতে বর্ণাঢ্য আয়োজনে ফাইনাল খেলার মধ্যে দিয়ে সাইডার ইন্টারন্যশনাল স্কুলের বাস্কেটবল গ্রাউন্ডে এই টুর্নামেন্টের সমাপ্তি ঘটে।
ফাইনাল খেলায় সাইডার ইন্টারন্যাশনাল স্কুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সেন্ট প্লাসিডস স্কুল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন টিমের হাতে ট্রফি তুলে দেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর পুলিশের ডিপুটি পুলিশ কমিশনার বিজয় বসাক পিপিএম, জিপিএইস ইস্পাতের পরিচালক আলমাস শিমুল, চট্টগ্রাম চেম্বারের পরিচালক ও সাবেক চেয়ারম্যান মাহফুজুল হক শাহ এবং বৃটিশ কাউন্সিলের প্রতিনিধি মি. রিয়াদ। উপস্থিত ছিলেন সাইডার ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল জ্ঞানেশ চন্দ্র ত্রিপাটি এবং ভাইস প্রিন্সিপাল নিতি ত্রিপাটি। এছাড়া স্কুলের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ এবং নগরীর গণমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি, অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন এবং রানার্সআপ টিমের হাতে ট্রফি তুলে দেন। এছাড়া টুর্নামেন্টে নারী ও পুরুষ বিভাগে দুইজন সেরা খেলোয়াড়কে দুরন্ত সাইকেলের সৌজন্যে সাইকেল উপহার দেয়া হয়। পুরো টুর্নামেন্টের স্পন্সর প্রতিষ্ঠান ছিলো জিপিএইচ ইস্পাত, সাপোর্টেড বাই দুরন্ত সাইকেল এবং ফুড পার্টনার চিটাগাং লাউঞ্জ।