ঢাকাSaturday , 8 February 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তনুশ্রীকে সিনেমায় নিতে ভয়!

Link Copied!

বিনোদন ডেস্ক : সাবেক মিস ইন্ডিয়া ও বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত। লাইট, ক্যামেরা, অ্যাকশনের জগৎ থেকে অনেকদিন বিরতিতে ছিলেন তিনি।
তবে রুপালি জগতে আবারো ফিরতে চাইছেন তনুশ্রী। এজন্য প্রস্তুতিও শুরু করেছেন। কিন্তু এই অভিনেত্রীকে সিনেমায় নিতে আগ্রহ দেখাচ্ছেন না নির্মাতারা।
২০১৮ সালে অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তোলেন তনুশ্রী। তার এই অভিযোগের পরই বলিউডে ‘মি টু’ আন্দোলন জোরাল হয়। বর্তমানে এ বিষয়ে বেশ সোচ্চার এই অভিনেত্রী। আর তার এই বিষয়টিই নির্মাতাদের ভাবাচ্ছে।
নাম প্রকাশ না করে একজন নির্মাতা ডেকান ক্রনিক্যালে জানান, তনুশ্রীকে সিনেমায় নেবেন কিনা এজন্য তাকে অনেককিছু ভাবতে হচ্ছে। এই অভিনেত্রীর কারণে নানা পাটেকরের ক্যারিয়ার হুমকির মুখে। তার সঙ্গে কাজ করা অনেক ভীতিকর। তনুশ্রীর সঙ্গে কেমন ব্যবহার করতে হবে তা নিয়ে অভিনেতা, টেকনিশিয়ানরা অনেক নার্ভাস।
তনুশ্রীর সর্বশেষ সিনেমা অ্যাপার্টমেন্ট। ২০১০ সালে মুক্তি পায় এটি। মাঝে যুক্তরাষ্ট্রে পাড়ি জামিয়েছিলেন এই অভিনেত্রী। এরপর ২০১৮ সালে আবারো ভারতে আসেন।