ঢাকাSaturday , 8 February 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কত আয় করল ‘মালাং’?

Link Copied!

বিনোদন ডেস্ক : আদিত্য রায় কাপুর ও দিশা পাটানি অভিনীতৃ সিনেমা মালাং। গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে এই সিনেমা।
পোস্টার ও ট্রেইলার প্রকাশের পর দর্শকের মাঝে বেশ সাড়া ফেলে মালাং। গতকাল ভারত ও ভারতের বাইরে প্রায় তিন হাজার পর্দায় এটি মুক্তি পায়। ৪৫ কোটি রুপি বাজেটের এই সিনেমার প্রথম দিনে আয় মন্দ হয়নি। যদিও মুক্তির পর দর্শক-সমালোচকদের কাছে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে।
বক্স অফিস বিশ্লেষক তরন আদর্শ জানিয়েছেন, ৬.৭১ কোটি রুপি আয় দিয়ে বক্স অফিসে যাত্রা শুরু করেছে মালাং। আদিত্যের একক সিনেমা হিসেবে প্রথম দিনে সবচেয়ে বেশি আয় এটি। এর আগে এই অভিনেতার আশিকি-টু প্রথম দিনে ৬.২৫ কোটি রুপি আয় করে। এরপর আছে ওকে জানু (৪.০৮ কোটি রুপি), দাওয়াত-ই-ইশক (৩.৭২ কোটি ‍রুপি) এবং ফিতুর (৩.৬১ কোটি রুপি)।
অ্যাকশন-থ্রিলার ঘরানার মালাং পরিচালনা করেছেন মুহিত সুরি। দিশা-আদিত্য ছাড়াও এই সিনেমায় আরো রয়েছেন অনিল কাপুর, কুণাল খেমু প্রমুখ।