ঢাকাSaturday , 8 February 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পিসিবিকে ধুয়ে দিলেন ইউনিস

Link Copied!

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক টুর্নামেন্টে ভারতের কাছে পাকিস্তানের হার যেনো নিয়মিত দৃশ্য হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে স্রেফ উড়ে গেছে পাকিস্তান। এজন্য পিসিবিকে ধুয়ে দিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ইউনিস খান।
পাকিস্তানের হয়ে সর্বোচ্চ টেস্ট রানের মালিক ইউনিস মনে করেন দেশটির নতুন প্রজন্মের ক্রিকেটারদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব আছে। ইউনিস মনে করেন দেশটির ক্রিকেট কাঠামো নতুন করে ঢেলে সাজানো উচিত। তরুণ প্রজন্মের ক্রিকেটারদের ভবিষ্যতের সুরক্ষা নিশ্চিত করতে হবে। ৪২ বছর বয়সী এ পাকিস্তানি মনে করেন চির প্রতিদ্বন্দ্বী ভারতের ক্রিকেটাররা আত্মবিশ্বাস ও সুন্দর কাঠামোতে বেড়ে ওঠায় দল হিসেবে আরো শক্তিশালি হয়ে ওঠছে।
‘পাকিস্তান ক্রিকেটের কাঠামো নতুন করে গড়ে তুলতে হবে। পিসিবি জানেই না কি করা উচিত। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুরক্ষা ও তাদের আত্মবিশ্বাসী হিসেবে গড়ে তুলতে হবে।’-বলেন ইউনিস খান।
এছাড়াও বিশ্বকাপে ভারতের কাছে যুবাদের হার নিয়ে বলেন, ‘অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের বিপক্ষে এভাবে হারা খুব দুঃখজনক। আমি বিশ্বাস করি, বিরোধী দল খুব আত্মবিশ্বাস নিয়ে খেলছে।’
যুবাদের উন্নতির পথ বাতলে দিয়ে ইউনিস বলেন, ‘পাকিস্তানের যুব ক্রিকেটারদের আরো বেশি সুযোগ-সুবিধা দেয়া উচিত। তাদের উন্নতির জন্য স্কিল নিয়ে কাজ করা উচিত। আমাদের তরুণদের বিদেশে খেলার আরো বেশি সুযোগ করে দিয়ে উচিত। আর তাদের খেলা সরাসরি দেখানো উচিত।’