বিশ্ববিদ্যালয় সংবাদদাতা : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) দ্বিতীয় সমাবর্তনে রাষ্ট্রপতি স্বর্ণপদকের জন্য মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ৬৩ শিক্ষার্থী।
শিক্ষাজীবনে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য শিক্ষার্থীদের এ পদক দেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও বৃত্তি শাখা থেকে এ তথ্য জানা যায়। আগামী ৫ ফেব্রুয়ারি সমাবর্তনে মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য অ্যাডভোকেট মো. আবদুল হামিদ এ পদক প্রদান করবেন।
স্বর্ণপদকের জন্য মনোনীত শিক্ষার্থীরা হলেন- কৃষি অনুষদের কামরুজ্জামান রানা, নাসরিন পারভিন, তানজিলা আহমেদ, মিতু সমাদ্দার, নাজমুল হাসান মেহেদী, শেখর মন্ডল, আনিসুর রহমান, পর্না দাস, হাবিবা জান্নাত মীম, শারমিন সুলতানা।
ভেটেরিনারি অনুষদের আহসান উল্ল্যাহ মানিক, ফাহমিদা আফরোজ, আল ইমরান, মোস্তাফিজুর রহমান, সাইদুজ্জামান রনি, এসএম হানিফ, সাবরিনা বিনতে আলমগীর, সোহাগ, প্রীতি কুমারী চৌধুরী, শম্পা রানী, মিজানুর রহমান।
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের শোহাদা শারমিন, নাইমুর রহমান, সজল সাহা, তানিয়া ইসলাম, স্বর্না মজুমদার, মইনুল ইসলাম সাঈদ, মতিউর রহমান, ফারজানা সুলতানা মিম, আতিকুর রহমান, মানীষ সাহ্।
ব্যবসায় প্রশাসন অনুষদের নাদিরা আফরোজ, শেখ রাশেদ আল ইমরান, জাকারিয়া আরেফিন, দিবাকর চন্দ্র দাস, ইসরাত জাহান, সাব্বির হোসাইন, শেখ নাজমুন নাহার, ইয়াসমিন আক্তার, আল ইমরান, শরিফুল ইসলাম।
পশু পালন অনুষদের মাহবুবা সুলতানা, মৌমিতা সাহা, সানজিদা মুনমুন, সানজিতা রানী পাল।
মাৎস্য বিজ্ঞান অনুষদের সুপ্রকাশ চাকমা, আমিনুল ইসলাম, মীর মোহাম্মদ আলী, ইসরাত জাহান মিলি, নিউটন সাহা, সোলাইমান, প্রান্ত সাহা ও ঋতুপর্ণা দাস।
পুষ্টি ও খাদ্য বিজ্ঞান অনুষদের পূজা কুমারী চৌধুরী, সুমাইয়া সাহরিন, শারমিন আক্তার, হাসিব।
দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের আফজাল হোসেন, মাওয়া সিদ্দিকা, রাশেদুজ্জামান, নুসরাত বিনতে নূর, শ্রাবনী সরকার, মাকসুদুল ইসলাম।

