ঢাকাSunday , 2 February 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বার্সাকে ৬ পয়েন্টে পেছনে ফেললো রিয়াল

Link Copied!

স্পোর্টস ডেস্ক : মাদ্রিদ ডার্বিতে ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমার গোলে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে শনিবার রাতে অ্যাটলেটিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা। এ জয়ের ফলে স্প্যানিশ লা লিগায় নিজেদের শীর্ষস্থান ধরে রাখলো লস ব্লাঙ্কোসরা।
২২ ম্যাচ থেকে তাদের সংগ্রহ দাঁড়িয়েছে ৪৯ পয়েন্ট। তালিকার দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার সংগ্রহ ৪৩ পয়েন্ট। অবশ্য বার্সেলোনা ১ ম্যাচ কম খেলেছে।
ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে আধিপত্য বিস্তার করে খেলে রিয়াল। পুরো ম্যাচে রিয়াল যেখানে ১৬টি শট নিয়েছে সেখানে অ্যাটলেটিকো আক্রমণে উঠেছে মাত্র ৪ বার। খেলার ১১ মিনিটে রিয়ালের পক্ষে সহজ সুযোগ মিস করেন অধিনায়ক সার্জিও রামোস। স্পট কিকের জায়গায় বল পেয়েও জালে শট রাখতে পারেননি কাপ্তান।
১৯ মিনিটে প্রথম আক্রমণ করে অ্যাটলেটিকোর অ্যাঙ্গেল কোরেরা। কিন্তু তার শট পোস্টের কাছ পাশ দিয়ে বেরিয়ে যায়।
ম্যাচের একমাত্র গোল আসে ম্যাচের ৫৬ মিনিটে। এ সময় করিম বেনজেমা গোল করে এগিয়ে নেন রিয়ালকে। বাকি সময়ে এই গোলটি আর শোধ দিতে পারেনি নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদ।
৩৬ পয়েন্ট নিয়ে দিয়েগো সিমিওনের শিষ্যরা আছে পঞ্চম স্থানে।